যশোর শিক্ষা বোর্ডে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৯:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ৩৮ বার পঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ জোহর শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় মসজিদে যশোর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালাম, সচিব প্রফেসর এস. এম. মাহাবুবুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক প্রফেসর রেজাউর রহমান, অডিট অফিসার খোরশেদ আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) কামাল হোসেন, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান, ইউনিয়নের সদস্য দুলাল শেখ ও নজরুল ইসলামসহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

























