ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট Logo দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ Logo দুর্গাপূজায় যশোর-নড়াইলে এসআরবি’র কঠোর নজরদারি

রাঙ্গামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙ্গামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৩:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ৮২ বার পঠিত

রাঙ্গামাটি পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিলন মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (১২জুন) রাঙ্গামাটি কোতয়ালী থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন হাসপাতাল এলাকার নৌকা ঘাট সংলগ্ন একটি বাসা থেকে মিলন মিয়াকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিলন মিয়ার বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকার চর নারায়ণপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরের পুরাতন হাসপাতাল এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি জসীম উদ্দীন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :

রাঙ্গামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬