ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজগঞ্জে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৩৬ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গ্রামীণ ঐতিহ্যকে ধারণ ও লালন করতে জাঁকজমকপূর্ণ ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ঝাঁপা ইউনিয়নের রাজগঞ্জ এলাকার হানুয়ার বাগেরআলি যুব সংঘের আয়োজনে এবং শিক্ষক রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষীপ্রগতির ঘোড়া ও দক্ষ সওয়ারীরা অংশ নেন।

প্রতিযোগিতা ঘিরে দুপুরের পর থেকেই মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী ঘোড়া ও সওয়ারীদের নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। ঘোড়াদৌড় শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমান মফিজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন মণিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, যুবদল নেতা তুহিন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান মিন্টু বলেন, “ঘোড়াদৌড় বাংলার প্রাচীন লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তিনির্ভর সময়ে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সুস্থ বিনোদনের বিকল্প নেই। এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিক ও সওয়ারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সভাপতি মফিজুর রহমান মফিজ সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শেষ হলে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন পর এমন একটি ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করতে পেরে তারা আয়োজকদের প্রশংসা করেন।

ট্যাগস :

রাজগঞ্জে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

আপডেট সময় : ০৮:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬