শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৭ বার পঠিত

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল-আমীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার পাঁচভুলট গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল-আমীন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলট গ্রামের হযরত আলীর ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে পাঁচভুলট দক্ষিণপাড়ায় নিজ বাড়িতে অবস্থানরত আল-আমীনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আল-আমীন শার্শা থানার এসসি নং-২৯৯/২০ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আল-আমীনকে আদালতে সোপর্দ করা হয়েছে।























