ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১০ বার পঠিত

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে মো. আবু রায়হান সোহাগ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গ্রেপ্তার সোহাগ উলাশী গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

বুধবার (১২ আগস্ট) উলাশী দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে এসআই চিরঞ্জিৎ মণ্ডলসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, শার্শা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আবু রায়হান সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বুধবার তাকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

শার্শায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬