ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর পৌরসভার পুকুরে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত Logo কেশবপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আজাদ Logo বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট

শার্শায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৪১ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে দক্ষিণ বুরুজ বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল্লাহর বসতঘরের পাশ থেকে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

রোববার (১৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় আটক আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

শার্শায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬