ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শার্শায় জাতীয় সমবায় দিবস পালিত

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৩৩ বার পঠিত

যশোরের শার্শায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

“সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার মোহাম্মদ আলী ইমরান। এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, সমবায়ের মাধ্যমে দেশের উন্নয়ন এবং সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। সমবায় সমিতির মাধ্যমে যারা ঋণ গ্রহণ করছেন, তারা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। সমবায়ের কার্যক্রম আরও সম্প্রসারিত হলে আগামী দিনে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য। এ কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যক্তির মধ্যে গাছের চারা ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

ট্যাগস :

শার্শায় জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় : ০১:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬