শার্শা সীমান্তে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- আপডেট সময় : ০৪:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৪ বার পঠিত

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার শিকারপুর সীমান্তে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৪৯ বিজিবির অধীন শিকারপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রশিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল সীমান্তের মেইন পিলার ২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি চালান পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। পরে সেখান থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা গাঁজা আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

























