ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ দফা দাবিতে ২৬ অক্টোবর প্রতীকী রেল অবরোধ ও স্মারকলিপি প্রদান

যশোরে রেল যোগাযোগ উন্নয়নে ফের আন্দোলনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৫ বার পঠিত

বেনাপোল-যশোর-ঢাকা রুটে প্রভাতী ট্রেন চালু, দর্শনা-যশোর-ঢাকা রুটে ট্রেন চালুসহ ছয় দফা দাবি বাস্তবায়নে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ অক্টোবর সোমবার দুপুর ১২টায় যশোর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ ও স্মারকলিপি প্রদান করা হবে।

রোববার (১৮ অক্টোবর) রাতে যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় সংগঠনটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। সভায় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন, হারুন অর রশিদ, তসলিম-উর-রহমান, অধ্যক্ষ শাহীন ইকবাল, হাবিবুর রহমান মিলন, নাসির উদ্দিন আহমেদ শেফার্ড, নওরোজ আলম খান চপল ও রিয়াদুর রহমানসহ সংগঠনের নেতারা।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৬ অক্টোবর দুপুর ১২টায় যশোর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরে বেনাপোল-যশোর-ঢাকা রুটে প্রভাতী ট্রেন চালু এবং দর্শনা-যশোর-ঢাকা রুটে ট্রেন চালুসহ ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

সংগঠনের নেতারা মনে করেন, বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা বৃদ্ধি এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এসব দাবি বাস্তবায়ন জরুরি। কর্মসূচি সফল করতে যশোরের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

ট্যাগস :

৬ দফা দাবিতে ২৬ অক্টোবর প্রতীকী রেল অবরোধ ও স্মারকলিপি প্রদান

যশোরে রেল যোগাযোগ উন্নয়নে ফের আন্দোলনের ঘোষণা

আপডেট সময় : ১২:১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬