ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১৪ বার পঠিত

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডসহ চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের আইনগত প্রক্রিয়া শেষে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও যশোর কোতোয়ালি মডেল থানার ৯টি যৌথ টিম কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড এবং তার সহযোগীরা যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক অন্য তিনজন হলেন ঢাকার জুরাইন এলাকার আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শামিম (২৮) এবং নোয়াখালীর সাহারপাড় গ্রামের সাফায়েত হোসেন (২৮)।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আটক চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবারই তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে আটক

আপডেট সময় : ০৭:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬