সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- আপডেট সময় : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার পঠিত

যশোরের পুলেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বিল্লাল হোসেন যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের মির্জানগর গ্রামের আব্দুল লতিফ শেখ ও শামসুন্নাহারের ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে যশোর কোতোয়ালি থানাধীন পুলেরহাট তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হেলমেট ছাড়া মোটরসাইকেলে করে যশোরে আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিল্লাল হোসেন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় লোকজন আজাদ নামে এক উদ্ধারকারীর সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।















