ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১১৫ বার পঠিত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন হলেন, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা এলাকার আজাদের ছেলে শাওন (২৮) এবং হামিদপুর এলাকার মৃত আবুলের ছেলে মিল্লাদ (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন ও মিল্লাদ মোটরসাইকেলে করে যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাঁরা দুজনই হেলমেট পরা ছিলেন। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে মোটরসাইকেলটি নতুনহাট বাজার কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থল থেকে চলে গেছে বলে জানা গেছে। এর চালক বা অ্যাম্বুলেন্সটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

যশোরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

আপডেট সময় : ০৯:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬