ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে গড়াই বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার পঠিত

যশোরের অভয়নগরে যাত্রীবাহী গড়াই পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওয়াপাড়া পৌরসভার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী (৫৪) এবং লক্ষ্মীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি (৬৫)। সম্পর্কে আছিরন বিবি ছিলেন আমজেদ গাজীর ফুফু।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। ধাক্কার পর মোটরসাইকেলটি বাসের সামনের ইঞ্জিনের অংশে আটকে যায়। এ সময় বাসটি ফেলে চালক ও সহকারীরা পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার জানান, একজন পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গড়াই পরিবহনের বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক ও সহকারীদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

অভয়নগরে গড়াই বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট সময় : ১১:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬