সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কাজী আশরাফের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৪:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় নিহত নড়াইলের লোহাগড়ার সাংবাদিক কাজী আশরাফের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লক্ষ্মীপাশা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি লোহাগড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় কর্মরত ছিলেন।
স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সকালে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিকও আহত হন। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কাজী আশরাফের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
























