ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা Logo যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ Logo রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা Logo শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর Logo বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা Logo যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ Logo শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিলেন নুরুজ্জামান লিটন Logo নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা Logo কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ

বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বাঘারপাড়া উপজেলা রিসোর্স সেন্টারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, যশোর জেলা শাখা এ সভার আয়োজন করে।

সমিতির যশোর জেলা শাখার সভাপতি ইকরামুল কবীর উজ্জ্বলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান (মনির)। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি গাজী শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম।

সভায় বক্তব্য দেন যশোর সদর উপজেলা শাখার সভাপতি এম. জাহাঙ্গীর আলম, ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মোস্তফা কবীর উদ্দিন, মনিরামপুর উপজেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, অভয়নগর উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুল গফফার, শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, মনিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজান কবীর।

এ ছাড়া বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা শাখার নির্বাহী সভাপতি ইকবাল আহম্মেদ, যশোর জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম দস্তগীর এবং জেলা শাখার সদস্য ফাতেমা আক্তার ও বিশ্বজিৎ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, উপজেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় যশোর জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেন।

ট্যাগস :

বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা

আপডেট সময় : ০৯:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬