ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঘারপাড়ার জোরকদমে চলছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি Logo লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে মোবারক হোসাইন Logo সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo যশোরে তালাকের তথ্য গোপন করে প্রবাসীর সম্পদ আত্মসাতের অভিযোগ Logo যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ Logo কেশবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, জমি দখল চেষ্টার অভিযোগ Logo ডুমুরিয়ায় বাড়তি দামে দিশেহারা খেটে খাওয়া মানুষ Logo সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি আবুল কালাম বাবলা Logo যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo ডেঙ্গুর ঝুঁকি কমাতে করণীয়

যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ১০ বার পঠিত

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১০৭টি শাড়ি, একটি কম্বল, ১৩টি চাদর, ১৫ প্যাকেট ফুচকা, এক কেজি কিশমিশ, ২৪১টি চকলেট এবং ২৪৫টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬