ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সতীঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টস’র খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন

এম. ওয়াজেদ আলী, কুয়াদা
  • আপডেট সময় : ০৬:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৯০ বার পঠিত

যশোর সদরের রামনগর ইউনিয়নে নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২)’র খেলোয়াড় বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল আজিজ, থানা বিএনপির সদস্য জিল্লুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব কৃষ্ণপদ বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ২৬টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা’র প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলোয়াড় বাছাই অনুষ্ঠানে ইউনিয়নের ১৭টি প্রাথমিক, ৭টি মাধ্যমিক, ৩টি মাদ্রাসাসহ মোট ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যশোবেওয়া প্রাথমিক স্কুল ইভেন্টে অংশ নেননি। এদিন সকাল থেকে ফুটবল, কাবাডি, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, এ্যাটলেটিক, টেবিল স্টেসিম, সাঁতার, মার্শাল আর্টসহ ১০টি ইভেন্টে খেলোয়াড় বাছাই কার্যক্রম চলে।

উল্লেখ্য, আগামীকাল রবিবার (০১ নভেম্বর) দিনব্যাপী রামনগর ইউনিয়নের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২)’র খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

সতীঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টস’র খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬