সাতক্ষীরায় উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্স নামের মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে উপজেলার উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া পূর্বপাড়ার আনোয়ার আলীর ছেলে নুরুজ্জামান (৪৪) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী উত্তরপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৫১)।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। একই সঙ্গে জব্দ করা মাদকদ্রব্যসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।
























