ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আলিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমি Logo সাতক্ষীরায় হ্যাচারির কার্যকরী রং নিয়ে মতবিনিময় সভা Logo বেনাপোল বন্দরে তুলার বেল ছিঁড়ে গুরুতর আহত হাসান Logo গোপালগঞ্জে অনিয়ম অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা Logo ভোজগাতীতে এলজিইডির লটারির মাধ্যমে নারীকর্মী বাছাই কার্যক্রম Logo চিতলমারীতে প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতিমূলক সভা Logo চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা Logo সাজেক পরিস্থিতি নিরসনে প্রশাসনের সাথে অবরোধকারীদের বৈঠক Logo ঝিকরগাছায় মাদ্রাসার অর্থে ব্যক্তিগত অট্টালিকা তৈরির অভিযোগ Logo দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজার সংবাদদাতা
  • আপডেট সময় : ১২:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৭১ বার পঠিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মেদাকচ্ছপিয়া ঢালায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। দুর্ঘটনার ভয়াবহতায় একটি বাসের ছাদ উড়ে গিয়ে সড়কে ছিটকে পড়ে এবং অপর একটি বাস সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থামে।

গতকাল সোমবার (৮ জুন) বেলা আড়াইটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এভারগ্রিন পরিবহনের একটি এসি বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারমুখী একটি লোকাল বাসের এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। মহাসড়কের ওই অংশটি ঘন জঙ্গলঘেরা ও আঁকাবাঁকা হওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ বিকট শব্দে দুই বাসের সংঘর্ষ হলে লোকাল বাসটির ছাদ উড়ে যায়। মুহূর্তেই চারদিকে যাত্রীদের আর্তচিৎকার ছড়িয়ে পড়ে। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে বাসের বিভিন্ন অংশ, আসন ও যাত্রীদের মালপত্র।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহতরা হলেন উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার নুরুল ইসলামের ছেলে ও লোকাল বাসের চালক মোহাম্মদ আলী (২৫) এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার মঞ্জুর আলীর এক বছর বয়সী ছেলে ইয়াহিয়া। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে।

বন থেকে লাকড়ি সংগ্রহ করে ফেরার পথে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করা শ্রমিক সেলিম উদ্দিন বলেন, বৃষ্টির মধ্যে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা এভারগ্রিন পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর এসি বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। তিনি বলেন, “চোখের সামনেই বিকট শব্দে বাসের ছাদ উড়ে যেতে দেখি। ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ।”

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে মো. জাহাঙ্গীর আলম (৩৫), মোহাম্মদ নাইম (২৩), মাবুদ আবদুল (২৭), জোসনা আক্তার (৩২), মোহাম্মদ জনি (২০), মো. আলী (৩১), ইমা (৮), ফাতেমা বেগম (৩৪), মো. রফিকুল ইসলাম (২৭), মোহাম্মদ ইসমাইল (২৯) ও মোহাম্মদ সিফাত (৩৫)-এর পরিচয় জানা গেছে। আহতদের মধ্যে ইসমাইল ও সিফাতকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওপর বাস দুটি প্রায় দুই ঘণ্টা পড়ে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে বাস দুটি সরিয়ে নেয়। সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি মাহবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এ কারণেই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১২:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬