ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বাসের ধাক্কায় আহত সাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পঠিত

যশোরে বাসের ধাক্কায় গুরুতর আহত সুলতান (৬০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাতে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে যশোর জেনারেল হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের মধ্যেই তাঁর মৃত্যু হয়। নিহত সুলতান যশোর শহরের তপস্বীডাঙ্গা এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুলতান সাইকেল চালিয়ে পুলেরহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি অজ্ঞাতনামা বাস পেছন থেকে তাঁর সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নেওয়ার পথে যশোর জেনারেল হাসপাতালের সামনেই অ্যাম্বুলেন্সের মধ্যে তাঁর মৃত্যু হয়।

তবে নিহতের স্বজনরা মরদেহ হাসপাতালের মর্গে না নিয়ে এবং বিষয়টি সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে নিজ বাড়িতে নিয়ে যান বলে জানা গেছে।

ট্যাগস :

যশোরে বাসের ধাক্কায় আহত সাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ১১:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬