ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ০৫:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২৮ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মুফতি, মুহাদ্দিস ও উলামায়ে কেরাম ওয়াজ ও নসিহত পেশ করেন। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জিহাদুল ইসলাম, মুহতামিম, দারুল মুকাররম মাদ্রাসা, খালিশপুর, খুলনা; মুফতি ওয়াহিদুল আলম, মুহতামিম ও শাইখুল হাদিস, মাদ্রাসা ইমাম বুখারি (রহ.), উত্তরা, ঢাকা; মুফতি মোরতাজা হাসান, দৌহিত্র ছদর (রহ.), গহরডাঙ্গা, গোপালগঞ্জ এবং মুফতি আনিছুজ্জামান সিকদার কাসেমী, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পিডি, দারুল আরকাম, ইফাবা।

এ ছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল আজীজ, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া রাশিদিয়া গোয়ালখালী, খুলনা এবং মুফতি মিছবাহ উদ্দীন, শাইখুল হাদিস, মাদানীনগর মাদ্রাসা, নিজখামার, খুলনা।

মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি অধ্যাপক কাজী নাফিউল মজিদ। আরজগুজার হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা নাজিম উদ্দীন।

মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর সার্বিক পরিচালনায় আয়োজিত এ মাহফিলে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের সুমহান আদর্শ, ঈমান-আমল, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

মাহফিলের মাধ্যমে দ্বীনি শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় সবাইকে আরও সচেতন ও উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬