ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

প্রশাসনে রদবদল, উপসচিবসহ ৮ কর্মকর্তার বদলি ও পদায়ন

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৬৫ বার পঠিত

প্রশাসনের বিভিন্ন বিভাগে দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে উপসচিব, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। সোমবার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১০ মে বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিনজন উপসচিবকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হলেও তারা নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করেননি। এ কারণে তাদের আগামী ১১ জুন ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ১১ জুন অপরাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র, চট্টগ্রামের উপ-পরিচালক দিদারুল আলম। তাকে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) হিসেবে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. শেখ ছাদেককে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মিজু ফেরদৌসী বেগমকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও আগামী ১১ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তিনি ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।

পৃথক এক আদেশে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) নয়ন কুমার রাজবংশীকে রেলপথ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদমর্যাদার তিন কর্মকর্তারও দপ্তর পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী পরিচালক মো. মহিউদ্দীন শামীমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) জাহাঙ্গীর আলমকে একই মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের সহকারী পরিচালক একরামুল হককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। প্রশাসনের কার্যক্রমে গতি আনা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

প্রশাসনে রদবদল, উপসচিবসহ ৮ কর্মকর্তার বদলি ও পদায়ন

আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬