ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে যশোরে ছাত্রদলের প্রস্তুতি সভা Logo গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo তালার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা Logo কেশবপুরে ভ্যান ছিনতাই রোধে পুলিশের তৎপরতা Logo বিশ্ববাজারে বাড়ছে পাটের চাহিদা Logo অমিত কুন্ড (নাড়ু): হাসিখুশি সেই মুখটি আর কখনো দেখা যাবে না Logo শালিখায় কার্তেনী পূজা উপলক্ষে পুলিশের বিশেষ মহড়া Logo এনডিসিতে জাতীয় নিরাপত্তা বিষয়ে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী Logo যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মনিরামপুর প্রেসক্লাবের স্মারকলিপি

শফিকুল ইসলাম
  • আপডেট সময় : ১০:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৫৪ বার পঠিত

যশোরের মণিরামপুরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, প্রতারণা, হয়রানি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মণিরামপুর প্রেসক্লাব। এ দাবিতে মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে পৃথক দুটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

প্রেসক্লাবের অভিযোগ, একটি চক্র কথিত সংগঠনের আড়ালে সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানির ঘটনা ঘটানো হচ্ছে।

এসব কর্মকাণ্ড বন্ধ, জনসচেতনতা বৃদ্ধি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের কাছে স্মারকলিপি দেন প্রেসক্লাবের নেতারা। পরে সন্ধ্যায় মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদের মাধ্যমে যশোরের পুলিশ সুপার বরাবর আরেকটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি জি এম ফারুক আলম ও ইলিয়াস হোসেন, যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান এবং নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন জাকির।

এ ছাড়া উপস্থিত ছিলেন আব্বাস উদ্দিন, হোসাইন নজরুল হক, জাহাঙ্গীর আলম, শফিয়ার রহমান, মনোয়ার হোসেন, রাহাত আলী, ইউনুচ আলী, রবিউল ইসলাম, রিপন হোসেন সাজু, মোন্তাজ আলীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

স্মারকলিপি গ্রহণ করে ইউএনও সম্রাট হোসেন ও ওসি আবু সাঈদ অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রেসক্লাব নেতারা বলেন, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার পরিচয় ব্যবহার করে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

ট্যাগস :

অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মনিরামপুর প্রেসক্লাবের স্মারকলিপি

আপডেট সময় : ১০:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬