ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

আনন্দঘন পরিবেশে যশোরে ভোরের চেতনা’র জন্মদিন পালিত

শফিকুল ইসলাম, যশোর
  • আপডেট সময় : ০৫:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৬৬ বার পঠিত

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আনন্দঘন পরিবেশে যশোরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) শহরের অভিজাত ভোজন বাড়ি রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পত্রিকাটির যশোরে কর্মরত সাংবাদিক ও প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ রায় জয়ন্ত, বিশেষ প্রতিনিধি আমিনুর রহমান, ফটোসাংবাদিক রবিউল ইসলাম রবি, জেলা প্রতিনিধি মুর্শিদুল আজীম হিরু, ভ্রাম্যমাণ প্রতিনিধি নাজমুল হোসেন ও সাঈদ মাসুম, জেলা ক্রাইম রিপোর্টার মাহমুদুল হাসান সুমন, রমজানুল ইসলাম পিন্টু এবং জেলা কোর্ট স্টাফ রিপোর্টার সাকিব হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৭ বছরের পথচলায় দৈনিক ভোরের চেতনা দেশের গণমাধ্যম অঙ্গনে নিজেদের অবস্থান ধরে রেখেছে। একটি সংবাদপত্রের মূল শক্তি হচ্ছে পাঠকের আস্থা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ এবং সমাজের নানা অসংগতি তুলে ধরার মধ্য দিয়ে পত্রিকাটির এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে পত্রিকাটির ২৮ বছরে পদার্পণ উদ্‌যাপন করা হয়। কেককাটা অনুষ্ঠানের আগে উপস্থিত সকলে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সবাই।

ট্যাগস :

আনন্দঘন পরিবেশে যশোরে ভোরের চেতনা’র জন্মদিন পালিত

আপডেট সময় : ০৫:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬