ডা. উষাকে সমর্থন জানিয়ে ভৈরব নদ পরিষ্কারে যশোর জেলা ছাত্রদল
- আপডেট সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৩৯ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.0.13.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (0.03404767, 0.45825398);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

যশোরের ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার চলমান উদ্যোগে সংহতি প্রকাশ করে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে যশোর জেলা ছাত্রদল। ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে পরিচালিত এ স্বেচ্ছাশ্রম কার্যক্রমে মঙ্গলবার যুক্ত হন ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।
মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদ থেকে কচুরিপানা অপসারণে সহযোগিতা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম টিপু, শেখ হাসান ইমাম ও আলমগীর হোসেন লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সাগর।
এ ছাড়া উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, যশোর সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ শিশির, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডা. সাদিয়া মনোয়ারা ঊষার উদ্যোগে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার এ কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিচ্ছেন। এর আগে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ উদ্যোগে যুক্ত হন।
সংশ্লিষ্টরা আশা করছেন, বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে ভৈরব নদ পরিষ্কারের কার্যক্রম আরও গতিশীল হবে। এদিকে আগামীকাল জেলা যুবদলের উদ্যোগেও কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নদকে দূষণ ও কচুরিপানার আগ্রাসন থেকে মুক্ত করতে এ ধরনের সম্মিলিত স্বেচ্ছাশ্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।



















