ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা, বৃক্ষরোপণ ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৪১ বার পঠিত

খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমের যশোর জেলা সফর উপলক্ষে বিশেষ কল্যাণ সভা, বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরে সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাঁদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণসংশ্লিষ্ট সমস্যা, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন। এ সময় কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং উত্থাপিত অন্য সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি রেজাউল করিম সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষা এবং জনসাধারণের সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। রেঞ্জ ডিআইজির বলিষ্ঠ নেতৃত্ব ও দিকনির্দেশনায় এ কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।

পরে বেলা ৩টায় ডিআইজি যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। দিনের শেষ পর্যায়ে যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডিআইজি। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পেশাদারিত্ব, জবাবদিহি ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে ডিআইজির যশোর জেলা সফরের কর্মসূচি সম্পন্ন হয়।

ট্যাগস :

যশোরে খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা, বৃক্ষরোপণ ও মতবিনিময়

আপডেট সময় : ০৭:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬