ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় রিজভীর তীব্র নিন্দা

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৫০ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নৃশংসভাবে নির্যাতনের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৮ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ হত্যাকাণ্ডকে মর্মান্তিক ও কাপুরুষোচিত উল্লেখ করে বলেন, খুন-খারাবির মাধ্যমে দেশের মধ্যে অশান্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিতে একটি গোষ্ঠী সর্বদা সক্রিয় রয়েছে। রাজু মোল্লাকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনা সেই অপতৎপরতারই ধারাবাহিকতা।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, খুন-জখমের মাধ্যমে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের কোনো বিকল্প নেই। সরকারসহ দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে যেকোনো মূল্যে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।

তিনি রাজু মোল্লার হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে নিহত রাজু মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, রাজু মোল্লা হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

পৃথক বিবৃতিতে কৃষকদলের এই দুই শীর্ষ নেতা হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা নিহত রাজু মোল্লার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ট্যাগস :

ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় রিজভীর তীব্র নিন্দা

আপডেট সময় : ০১:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬