ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে মাহবুর রহমান মালেক Logo ঝিকরগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo নদীভাঙনে বিলীন দোকানপাট ও গুদামঘর, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

বহুল আলোচিত মামলায় স্বস্তি নাসির-তামিমার

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৪২ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার Nasir Hossain এবং তামিমা সুলতানা তাম্মির বহুল আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় উভয়কে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) দুপুর ১২টায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৬ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন। শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতের কাছে দাবি করেন, নাসির হোসেন ও তামিমা সুলতানা সম্পূর্ণ নির্দোষ। তাই তাদের খালাস দেওয়া উচিত।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন।

এ ঘটনায় তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার আদালতে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

পরবর্তীতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ মামলায় উভয় আসামিকে খালাস প্রদান করেন।

ট্যাগস :

বহুল আলোচিত মামলায় স্বস্তি নাসির-তামিমার

আপডেট সময় : ০১:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬