ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
আনুষ্ঠানিকতা না করতে নেতাকর্মীদের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মদিন আজ

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪৩ বার পঠিত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এবার প্রধানমন্ত্রী হিসেবে জন্মদিন পালন করছেন। তবে জন্মদিন উপলক্ষে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা জাঁকজমকপূর্ণ আয়োজন না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের জন্মদিন ঘিরে কোনো ধরনের উৎসব বা জাঁকজমকপূর্ণ আয়োজন চান না তারেক রহমান। দলের নেতাদের কাছেও নিজের এ অবস্থানের কথা জানিয়েছেন তিনি। তবে বিএনপি চেয়ারম্যানের জন্মদিন ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও ধর্মীয় কর্মসূচি গ্রহণ করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘বই উৎসবের’ আয়োজন করা হয়েছে। এতে মাত্র ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে।

অন্যদিকে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক কার্যক্রম ও দোয়া মাহফিলের আয়োজন করবেন।

রাজনীতিতে তারেক রহমানের পথচলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন তারেক রহমান। বর্তমানে তিনি দেশের সরকারপ্রধানের পাশাপাশি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। তবে দলের আনুষ্ঠানিক সদস্য হওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মায়ের সঙ্গে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারেক রহমান। পরবর্তী সময়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও খালেদা জিয়ার পাশাপাশি দেশব্যাপী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে তাঁর উপস্থিতি আরও দৃশ্যমান হয়।

২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। বিএনপির পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন তৃণমূল সভায় অংশ নেন তিনি।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তারেক রহমান। ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পরিবর্তনের সময় তিনি গ্রেপ্তার হন। ওই সময় কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করে আসছে বিএনপি। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখানে অবস্থান করেই দলের সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকেন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।

২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেই দলের নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক ভাবনার কথা তুলে ধরেন তিনি।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিজয় অর্জন করে। এরপর ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

এ ছাড়া ২০২৬ সালের এপ্রিলে আন্তর্জাতিক সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সরকারি উদ্যোগ ও কর্মপদ্ধতির মাধ্যমে আলোচনায় রয়েছেন তারেক রহমান। ব্যক্তিগত জীবনযাপনে সাদামাটা থাকা, প্রটোকল এড়িয়ে চলা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দীর্ঘ সময় কাজ করার বিষয়গুলো নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। বিএনপির নেতাকর্মীদের মতে, তাঁর নেতৃত্ব ও কর্মপদ্ধতি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারার সূচনা করছে।

এবারের জন্মদিনে কোনো আনুষ্ঠানিক আয়োজন না চাইলেও দেশজুড়ে সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছেন দলীয় নেতাকর্মীরা।

ট্যাগস :

আনুষ্ঠানিকতা না করতে নেতাকর্মীদের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মদিন আজ

আপডেট সময় : ১২:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬