ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে ঝিকরগাছায় দিনব্যাপী কর্মশালা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৪৯ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম ও এর গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক নাটিকা প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়। বুধবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সাফফাত আরা সাঈদ।

কর্মশালার উদ্বোধন ঘোষণা ও স্বাগত বক্তব্যে ইউএনও সাফফাত আরা সাঈদ গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম, এর প্রয়োজনীয়তা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি আবুল কালাম আজাদ, এনজিও প্রতিনিধি ও সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে ঝিকরগাছায় দিনব্যাপী কর্মশালা

আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬