ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোর সীমান্তে আড়াই মাসে ৮৭ কোটি টাকার পণ্য জব্দ, আটক ১৫৫

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পঠিত

চলতি বছরের গেল আড়াই মাসে যশোর সীমান্তে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্যসহ ১৫৫ জন আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। এতে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য অর্জন বলে মনে করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে ১৫৫ জন আসামিকেও আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে ৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবির অভিযানে উল্লেখযোগ্য জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি এবং ৬ রাউন্ড গুলি।

এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ২০৭ দশমিক ৬১ কেজি গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা, ১ হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২২ হাজার ৭৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

অন্যদিকে, খুলনা সেক্টরের অধীন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৩০ দশমিক ৭২৬ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। ব্যাটালিয়নটির অভিযানে বিগত ছয় মাসে ৩৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৫৩৯ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৯ কোটি ৯২ লাখ ৪০ হাজার ৮২৩ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ সময় ৮৮ জন আসামিকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়া গোপালগঞ্জের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে বিজিবি। সীমান্ত সংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকও অব্যাহত রয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

যশোর সীমান্তে আড়াই মাসে ৮৭ কোটি টাকার পণ্য জব্দ, আটক ১৫৫

আপডেট সময় : ০৮:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬