ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শার্শায় কৃষক লীগের অর্থ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৬৫ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের উপজেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক জাকির হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার শ্যামলাগাছি গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এসআই শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। জাকির হোসেন শার্শা থানার মামলা নম্বর-২৩, জিআর নম্বর-৩০২-এর তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার জাকির হোসেন শ্যামলাগাছি গ্রামের রবিউল হোসেনের ছেলে। শনিবার (২১ নভেম্বর) তাঁকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

শার্শায় কৃষক লীগের অর্থ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬