ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে শ্রমিকদের ১০ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৫৬ বার পঠিত

জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা শাখা।

রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন এবং শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের দাবি তুলে ধরেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বা পে-স্কেল বৃদ্ধির উদ্যোগ নিলেও শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি বাড়ানোর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। অথচ দেশের উৎপাদন ও অর্থনীতিতে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ এবং শ্রমিকবান্ধব আইন প্রণয়ন এখন সময়ের দাবি। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, সেক্রেটারি কৃষ্ণ লাল সরকার, জয়েন্ট সেক্রেটারি কামরুজ্জামান রাজেশ, হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়নের সেক্রেটারি কামাল পারভেজ বুলু, সাবেক প্রচার সম্পাদক আইয়ুব হোসেন, ফরিদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

যশোরে শ্রমিকদের ১০ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬