ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৬০ বার পঠিত

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। ৩৩ বছর বয়সী আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে আজিজুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ ছাড়া যশোরে তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬