চৌগাছায় পৃথক মামলায় ইউপি সদস্য লাল্টু ও শিক্ষক সোহেল গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১১৬ বার পঠিত

যশোরের চৌগাছায় পৃথক দুটি মামলায় ফুলসারা ইউনিয়ন পরিষদের সদস্য লাল্টু ও কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। নাশকতার অভিযোগে ফুলসারা ইউনিয়নের চাঁদআফরা মোড় থেকে ইউপি সদস্য লাল্টুকে গ্রেফতার করা হয়। একই সন্ধ্যায় পারিবারিক কলহের মামলায় চৌগাছা বাজার এলাকা থেকে শিক্ষক সোহেল আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল আক্তার (পিতা: মৃত ওসমান গনি) পারিবারিক কলহের একটি মামলার এজাহারভুক্ত আসামি। শাহানারা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলাটির নম্বর ২৪।
ওসি আরও জানান, একই সন্ধ্যায় নাশকতার অভিযোগে ফুলসারা ইউনিয়ন পরিষদের সদস্য লাল্টুকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুজনকে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে পাঠানো হবে বলে জানান ওসি মেহেদী হাসান।























