ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আলিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমি Logo সাতক্ষীরায় হ্যাচারির কার্যকরী রং নিয়ে মতবিনিময় সভা Logo বেনাপোল বন্দরে তুলার বেল ছিঁড়ে গুরুতর আহত হাসান Logo গোপালগঞ্জে অনিয়ম অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা Logo ভোজগাতীতে এলজিইডির লটারির মাধ্যমে নারীকর্মী বাছাই কার্যক্রম Logo চিতলমারীতে প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতিমূলক সভা Logo চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা Logo সাজেক পরিস্থিতি নিরসনে প্রশাসনের সাথে অবরোধকারীদের বৈঠক Logo ঝিকরগাছায় মাদ্রাসার অর্থে ব্যক্তিগত অট্টালিকা তৈরির অভিযোগ Logo দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন

বাঘারপাড়ায় মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৬২ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা জামতলা মোড়ে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শান্ত হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হাসান নামে আরও এক যুবক আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ছোট খুদরা জামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত হোসেন বাঘারপাড়া উপজেলার জহরপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। আহত হাসান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত হোসেন ও হাসান মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ছোট খুদরা জামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্ত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত হাসানকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে শান্ত হোসেনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে আহত হাসানের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের মর্গে শান্ত হোসেনের মরদেহ রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস :

বাঘারপাড়ায় মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় : ০৭:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬