ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে টিআরসির নিয়োগে শারীরিক পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৪১ বার পঠিত

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ছিল তিন দিনব্যাপী এ পরীক্ষার শেষ দিন। এদিন প্রার্থীদের দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং, এই তিনটি ইভেন্টের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার সভাপতিত্বে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, তিনটি ইভেন্টে কৃতকার্য প্রার্থীরাই পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন। প্রতিটি ইভেন্ট শুরুর আগে প্রার্থীদের নিয়ম-কানুন ও পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। পাশাপাশি নিয়োগ বোর্ডের সভাপতি প্রার্থীদের মনোবল বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই টিআরসি পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগকে কেন্দ্র করে কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন না করার জন্য তিনি প্রার্থীদের সতর্ক করেন। কোনো ব্যক্তি বা চক্র মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ দাবি করলে তাদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।

শারীরিক সক্ষমতা যাচাইয়ের শেষ দিনের পরীক্ষায় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নিয়োগসংক্রান্ত তদারকি কমিটির সদস্য এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার প্রত্যয়ে যশোর জেলা পুলিশের এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ট্যাগস :

যশোরে টিআরসির নিয়োগে শারীরিক পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় : ১০:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬