চৌগাছায় যুবদলের মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ১০:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১০০ বার পঠিত

যশোরের চৌগাছায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গদাধরপুর গ্রামের সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন বাবুল, আমিনুর রহমান মধু ও কবির হোসেন বাবু; চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আলীবর্দি খান ও মোস্তাফিজুর রহমান; পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল ও সাইদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম মাস্টার, আব্দুল মান্নান মেম্বার, হাবিবুর রহমান হবি, দেলোয়ার হোসেন দেলু মেম্বার, মাইনুদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন, ফারুক হোসেন, মনিরুজ্জামান মনির, সালাউদ্দিন, রাজু আহমেদ, বিএম মিঠু, বিএম মামুন ও রাসেল আহমেদ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বক্কর, আলমগীর হোসেন; কৃষক দলের আজগর আলী ও আব্দুর সাত্তার; ছাত্রদলের জসিম উদ্দিন, ইমন হাসান রকি, শাহরিয়ার ইমন, হেলাল খান, মোবারক হোসেন রবিন ও ডিকেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।























