ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জীবননগরে সাবেক স্ত্রী স্বামীকে পিটিয়ে হত্যা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৩০ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী স্বামীকে পিটিয়ে আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধেও মারধরের অভিযোগ উঠেছে। নিহত আব্দুল খালেক উপজেলার বাঁকা পূর্বপাড়ার আজের বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৮টার মধ্যে আব্দুল খালেক ব্যক্তিগত প্রয়োজনে বাঁকা গ্রাম থেকে পার্শ্ববর্তী মিনাজপুরে যাচ্ছিলেন। পথে বাঁকা ইলাপাড়া এলাকায় তাঁকে একা পেয়ে তার সাবেক স্ত্রী পরিবারের সদস্য মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফাটা ও থেঁতলে যায়।

পরে ওসমান গনি (৪৫), ইসমাইল হোসেন (৪০) ও আব্দুল খালেকের সাবেক স্ত্রী পাপিয়া খাতুন (৪০) তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁকে হাসপাতালে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যান বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

এদিকে, আব্দুল খালেকের সঙ্গে তাঁর সাবেক স্ত্রী পাপিয়া খাতুনের প্রায় দুই বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং ওই মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন বলে জানা গেছে। জামিনে মুক্তির পর এ বিষয় নিয়ে সাবেক স্ত্রী ও তাঁর শ্যালকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় এবং এর আগেও মারধরের ঘটনা ঘটেছিল বলে জানা যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। সাবেক স্ত্রী’র পরিবারের সঙ্গে পূর্বের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি, তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

জীবননগরে সাবেক স্ত্রী স্বামীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬