ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৬৬ বার পঠিত

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৩টি ভারতীয় শাড়ি, ১৭টি কম্বল, ৯টি চাদর, ১ কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, ৩ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৫৫টি খাদ্যসামগ্রী, ২ প্যাকেট সনপাপড়ি, ৯৬০ প্যাকেট পানমসলা এবং ১ হাজার ৩৬৯টি প্রসাধনসামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং পাচারচক্রের তৎপরতা বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি

আপডেট সময় : ০৫:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬