ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৩৭ বার পঠিত

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মো. হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অভিযানে ১৫টি স্বর্ণের বারের পাশাপাশি ২৩ গ্রাম রৌপ্য, একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি এবং নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। জব্দ করা প্রাইভেট কারের মূল্য ৩২ লাখ টাকা, রৌপ্যের মূল্য ৭ হাজার টাকা, মোবাইল ফোনের মূল্য ৪৮ হাজার টাকা এবং হাতঘড়ির মূল্য ৩ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের পাচার প্রতিরোধ এবং জড়িতদের আটকে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

আপডেট সময় : ০৪:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬