ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

খুলনার শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ৮২ বার পঠিত

খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য, শীর্ষ সন্ত্রাসী ও মাদক সরবরাহের হোতা হিসেবে পরিচিত শুটার ইমরানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইমরান (৪০) খুলনার রূপসা উপজেলার দেওয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমন খান (২১), আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তাঁদের সবার বাড়ি খুলনার রূপসা উপজেলার বিভিন্ন এলাকায়।

এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ইমরান খুলনার সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ছাড়া খুলনা মহানগর এবং রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির নামে চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের সঙ্গেও তাঁদের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট সূত্র।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র-গুলিসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

খুলনার শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০১:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬