বদলিজনিত কারণে যশোরের এএসপি ইমদাদুল হককে বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ৪৩ বার পঠিত

বদলিজনিত কারণে যশোরের মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমদাদুল হককে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিদায়ী কর্মকর্তা ইমদাদুল হকের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেন। তিনি তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন।
এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং সার্বিক মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানের একপর্যায়ে জেলা পুলিশের পক্ষ থেকে ইমদাদুল হকের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















