ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ও দোকানপাট

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১৫১ বার পঠিত

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা।

দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, “বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।” তিনি এ সিদ্ধান্তকে ব্যবসাবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

ঈদের ছুটি শেষে পুনরায় সন্ধ্যা ৭টায় দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নিয়ম কার্যকর করা হলেও সর্বশেষ সিদ্ধান্তে ব্যবসার সময়সীমা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন, নতুন এ সিদ্ধান্তের ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়ই উপকৃত হবেন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে।

ট্যাগস :

রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ও দোকানপাট

আপডেট সময় : ০৮:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬