ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, শার্শায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৫০ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আলী রেজা রাজু উপজেলার লাউতাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শার্শা সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর আগে ঘটকের মাধ্যমে অভিযুক্ত রাজু ওই শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেন। চার মাসের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দেওয়ার পর তাদের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রাজু ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে বিয়ের আশ্বাসের সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর তরুণী বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা অভিযুক্ত ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিয়ের উদ্যোগ নেন। তবে অভিযুক্ত ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কয়েকজনকে সাক্ষী করে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় পারিবারিক সিদ্ধান্তে থানার শরণাপন্ন হন তারা।

শার্শা থানার অফিসার ইনচার্জ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

বিয়ের প্রলোভনে ধর্ষণ, শার্শায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৫৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬