ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অংশীদারিত্বে অর্থনীতি হবে আরও স্থিতিশীল: পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১২:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১০৯ বার পঠিত

দেশে টেকসই অর্থনীতি গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশের অর্থনীতি আরও স্থিতিশীল ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘বাণিজ্য, প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতির জন্য রোডম্যাপ ২০২৬: নেভিগেটিং রিস্ক, লিভারেজিং রেজিলিয়েন্স’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, পরিবর্তিত বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প এবং ক্রীড়া খাতের মতো উদীয়মান বৈশ্বিক ক্ষেত্রগুলোতে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে হবে। এজন্য এসব খাতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোকে বিশ্বমঞ্চে আরও সফলভাবে তুলে ধরা সম্ভব। একই সঙ্গে বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় দেশের অর্থনীতিকে আরও সহনশীল ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

আন্তর্জাতিক অংশীদারিত্বে অর্থনীতি হবে আরও স্থিতিশীল: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬