সংবাদ শিরোনাম :
গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন
যশোর দর্পণ ডেস্ক :
- আপডেট সময় : ১২:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৬৪ বার পঠিত

গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকালে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।
ট্যাগস :





















