ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
শিবির নেতা জিসানকে গল্পে নতুন মোড়

অপহরণ নাকি আত্মগোপন?

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৭৩ বার পঠিত

কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ প্রধানকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর শুক্রবার (১২ জুন) রাতে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ দাবি করেছে, তিনি অপহরণের শিকার নন; বরং আত্মগোপনে ছিলেন।

কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জিসান আহম্মেদ প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে দাউদকান্দির একটি ভাড়া বাসায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে জিসানের বিরুদ্ধে। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হলে ওষুধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর ওই নারী বিয়ের জন্য চাপ দিলে জিসান শুক্রবার বিয়ে করবেন বলে সম্মতি দেন।

পুলিশের দাবি, নির্ধারিত সময় ঘনিয়ে এলে বৃহস্পতিবার (১১ জুন) তিনি বিয়ে এড়াতে আত্মগোপনে চলে যান। একই সঙ্গে তার চাচাতো ভাইয়ের মাধ্যমে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করানো হয়। এদিকে, জিসানকে উদ্ধারের খবর পাওয়ার পর শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসানকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৮টার পর তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে শুক্রবার সকালে তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

উদ্ধারের পর জিসানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি দাবি করেন, দাউদকান্দি মডেল মসজিদের সামনে থেকে তাকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। এরপর কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু মনে করতে পারছেন না।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী বলেন, জিসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটির তদন্ত চলছে। কয়েকটি সিসিটিভি ফুটেজে একটি গাড়ি শনাক্ত করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। তবে জিসানের অপহরণের দাবি এবং পুলিশের আত্মগোপনের দাবির বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ট্যাগস :

শিবির নেতা জিসানকে গল্পে নতুন মোড়

অপহরণ নাকি আত্মগোপন?

আপডেট সময় : ১২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬