ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগ

মাস্টার কুতুব উদ্দিনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৬৬ বার পঠিত

জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সভাপতি প্রভাষক মো. কামরুজ্জামান।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর ইসলাম নুরুল।

বক্তারা মরহুম মাস্টার কুতুব উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, তিনি যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের একজন সৎ, দক্ষ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক ছিলেন। শিক্ষকতা পেশায় তার অবদান ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু শিক্ষক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন বক্তারা।

এ সময় বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সেক্রেটারি প্রভাষক আশরাফুল ইসলাম, মাস্টার মশিয়ার রহমান, ডা. ওয়াহিদুজ্জামান সবুজ, মো. মোস্তাফিজুর রহমান মুন্নাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জুন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন মাস্টার কুতুব উদ্দিন। দোয়া মাহফিলে উপস্থিত সবাই তার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন—এই প্রার্থনা করেন।

ট্যাগস :

জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগ

মাস্টার কুতুব উদ্দিনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬