ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফেসবুকে প্রচারের পর কৃষকের ক্ষেতে ছুটে গেল কৃষি বিভাগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৮৪ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের কৃষক জি. এম. মিন্টুর ওলক্ষেতে গোড়া পচা রোগের আক্রমণ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার হওয়ার পর দ্রুত মাঠে নেমে পরিস্থিতি পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

জানা যায়, চলতি মৌসুমে কৃষক জি. এম. মিন্টু প্রায় ১০ শতক জমিতে ওল চাষ করেন। উঁচু ও বেলে মাটির জমি হওয়ায় সেখানে পানি জমার আশঙ্কা নেই এবং পর্যাপ্ত সূর্যালোকও পাওয়া যায়। ফলে শুরুতে গাছের বৃদ্ধি ছিল স্বাভাবিক ও সন্তোষজনক। তবে কয়েকদিন আগে হঠাৎ কয়েকটি গাছের গোড়ায় পচন দেখা দেয়। পরে ধীরে ধীরে আরও কিছু গাছে একই ধরনের উপসর্গ দেখা দিলে কৃষক উদ্বিগ্ন হয়ে পড়েন।

ক্ষেত পরিদর্শনে দেখা গেছে, আক্রান্ত গাছের গোড়ায় বাদামি ও কালচে দাগ তৈরি হয়েছে। কোথাও কোথাও সাদা ছত্রাকের মতো আবরণও দেখা যায়। এতে গাছ দুর্বল হয়ে পড়ে এবং একপর্যায়ে মাটিতে হেলে যায়। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় কৃষক দুশ্চিন্তায় পড়েন।

কৃষক জি. এম. মিন্টু বলেন, “অনেক আশা নিয়ে ওলের আবাদ করেছি। জমির অবস্থান ভালো, পানি জমে না এবং নিয়মিত পরিচর্যাও করেছি। তারপরও হঠাৎ গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কয়েকটি গাছ ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছি।”

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করেন। তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কবির হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়ে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শনের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে কবির হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি ছত্রাকজনিত গোড়া পচা রোগ বলে মনে হচ্ছে। আক্রান্ত গাছ দ্রুত অপসারণ করে ক্ষেত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। জমিতে যাতে অতিরিক্ত আর্দ্রতা না থাকে, সেদিকেও নজর দিতে হবে। কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “কৃষকদের যেকোনো সমস্যা দ্রুত কৃষি অফিসকে জানানো উচিত। সময়মতো সঠিক পরামর্শ পেলে অধিকাংশ রোগবালাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে রয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “কৃষকদের ফসলের যেকোনো সমস্যা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত তদারকির মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে, যাতে কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পান।”

স্থানীয় কৃষকদের মতে, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ও পরামর্শ কৃষকদের আস্থা বাড়ানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে প্রচারের পর কৃষকের ক্ষেতে ছুটে গেল কৃষি বিভাগ

আপডেট সময় : ০৯:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬